বিজ্ঞাপন

পৃথিবীর গন্ডি পেরিয়ে মহাকাশ ভাবনায় দিনাজপুরের শিক্ষার্থীরা

দিনাজপুরে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, মহাকাশবিজ্ঞান, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিজ্ঞান ও মহাকাশবিষয়ক আয়োজন ‘DZS Presents: Beyond the Earth – Horizon X’। দিনাজপুর জিলা স্কুলের এসএসসি ২০২৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আগামী ১৪ ও ১৫ আগস্ট স্কুল ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আয়োজকদের প্রত্যাশা, দিনাজপুরসহ বিভিন্ন এলাকার প্রায় ৬০০ শিক্ষার্থী এতে অংশ নেবে। দুই দিনের আয়োজনে বিজ্ঞান ও মহাকাশবিষয়ক প্রতিযোগিতা, কুইজ, কেস সলভিং, সৃজনশীল কার্যক্রম, ফটোগ্রাফিসহ নানা পর্ব থাকছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যবইনির্ভর জ্ঞানের পাশাপাশি যুক্তিবোধ, উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি হবে।

‘Beyond the Earth, Beyond the Horizon’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিজ্ঞান ও মহাকাশবিষয়ক বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বিশেষ অতিথিদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়ের সুযোগও থাকবে। আয়োজকদের লক্ষ্য, প্রচলিত শিক্ষাব্যবস্থার গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনের নতুন জগৎ সম্পর্কে আগ্রহী করে তোলা।

অনুষ্ঠানের আয়োজকের একজন ইশান কর্মকার বলেন, “Horizon X শুধু একটি প্রতিযোগিতা নয়; শিক্ষার্থীদের কৌতূহল, সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্কতাকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু পরীক্ষার ফলাফলের জন্য নয়, বাস্তব সমস্যা সমাধান ও নতুন কিছু উদ্ভাবনের জন্যও বিজ্ঞানকে ভাবতে শিখুক।”

তিনি আরও বলেন, “দিনাজপুরের শিক্ষার্থীদের মধ্যেও বিজ্ঞান ও মহাকাশ নিয়ে জানার এবং কাজ করার ব্যাপক আগ্রহ রয়েছে। Horizon X-এর মাধ্যমে সেই আগ্রহকে উৎসাহিত করে ভবিষ্যতে আরও বড় পরিসরে বিজ্ঞানভিত্তিক উদ্যোগ গড়ে তোলার একটি ভিত্তি তৈরি করতে চাই।”

আয়োজকদের মতে, দেশের বড় শহরগুলোর বাইরে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানভিত্তিক এমন আয়োজনের সুযোগ তুলনামূলকভাবে কম। ফলে দিনাজপুরে এ ধরনের আয়োজন শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, উদ্ভাবন ও গবেষণামুখী মানসিকতা তৈরিতে ভূমিকা রাখতে পারে।

দিনাজপুর জিলা স্কুলের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত Horizon X-কে শিক্ষামূলক, সৃজনশীল ও আনন্দঘন আয়োজন হিসেবে সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, দুই দিনের এ আয়োজন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নতুনভাবে ভাবতে এবং পৃথিবীর বাইরের অজানা জগতের প্রতি কৌতূহলী হতে অনুপ্রাণিত করবে।

পড়ুন:রাজবাড়ীতে বিনামূল্যে ১৪৮ জন নারীকে করা হলো স্তন ক্যানসার ও জরায়ূ মুখের পরীক্ষা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন