বিজ্ঞাপন

বাঞ্চানগরের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবার থেকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

বাঞ্চানগর গ্রামের সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ভাই আজ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত—এটি তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

তিনি শুধু একজন সফল রাজনীতিবিদ নন; তাঁর পেছনে রয়েছে দীর্ঘদিনের সামাজিক মর্যাদা, জনসেবা ও নেতৃত্বের ঐতিহ্যে সমৃদ্ধ একটি পরিবার।

তাঁর পিতা বিশিষ্ট ব্যবসায়ী হাজী বশির উল্যাহ চৌধুরী ছিলেন একজন সম্মানিত ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। পিতার সততা, কর্মনিষ্ঠা ও সামাজিক অবস্থান থেকে তিনি পেয়েছেন নেতৃত্বের প্রেরণা ও মানুষের পাশে থাকার শিক্ষা।

আরও গৌরবময় তাঁর পিতৃপুরুষের ইতিহাস। তাঁর দাদা হাজী পানা মিয়া ব্রিটিশ শাসনামলে চর কাদিরা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ জনসম্পৃক্ততা ও নেতৃত্বের এই ধারাটি তাঁর পরিবারে আজকের নয়—এর রয়েছে দীর্ঘ ঐতিহাসিক উত্তরাধিকার।

সেই ঐতিহ্যবাহী পরিবারের উত্তরসূরি শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ভাই প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে উচ্চতর ডিগ্রি অর্জন করে পরবর্তীতে রাজনীতির অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জনগণের প্রত্যক্ষ ভোটে তিনবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হিসেবে তিনি তাঁর রাজনৈতিক যোগ্যতা ও জনসম্পৃক্ততার প্রমাণ রেখেছেন।

আজ সেই পরিবারের সন্তানকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে দেখতে পাওয়া নিঃসন্দেহে একটি গর্বের বিষয়।

বংশের ঐতিহ্য, পিতার সামাজিক মর্যাদা, দাদার জনসেবার উত্তরাধিকার এবং নিজের শিক্ষা, মেধা ও রাজনৈতিক অভিজ্ঞতার সমন্বয়ে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ভাই আজকের এই অবস্থানে।

নবাগত স্বরাষ্ট্রমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ভাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা।
আল্লাহ তাঁকে দেশ ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তৌফিক দান করুন।

যুক্তরাষ্ট্র বিএনপির প্রত্যাশা ও আস্থার ঠিকানা—শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ভাই।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময় শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ভাইয়ের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময়ের সুযোগ হয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি অনুমোদনের বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করবেন বলে তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন।

আজ তিনি বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত। আমরা বিশ্বাস করি, তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের সেই আন্তরিক সম্পর্ক ও আমাদের দীর্ঘদিনের সাংগঠনিক প্রত্যাশার বিষয়টি তিনি নিশ্চয়ই স্মরণে রাখবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর নতুন দায়িত্ব পালনের পাশাপাশি যুক্তরাষ্ট্র বিএনপির দীর্ঘদিনের সাংগঠনিক দাবি—একটি পূর্ণাঙ্গ ও অনুমোদিত কমিটি গঠনের প্রত্যাশা পূরণে তিনি আমাদের পাশে থাকবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণে কার্যকর ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ভাইয়ের মতো একজন অভিজ্ঞ, শিক্ষিত ও পরীক্ষিত রাজনৈতিক নেতার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে আমরা মনে করি।

নবাগত স্বরাষ্ট্রমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ভাইয়ের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা।
আল্লাহ তাঁকে দেশ ও দলের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।

লেখক পরিচিতি : সাবেক ছাত্রদল নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনা মহানগর বিএনপি
প্রধান উপদেষ্টা, যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্ক স্টেট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন