বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার, সার, বেকারি, ডিম ও কাঁচামরিচসহ নিত্য প্রয়োজনী পণ্যের দোকানে অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বেলা সাড়ে ১১টা থেকে সিরাজগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে সদর উপজেলার মিরপুর, দিঘলকান্দি, বাগডুমুর ও শিয়ালকোল বাজারে এসব অভিযান চালানো হয়।

মো: সোহেল শেখ জানান, গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, লাইসেন্স ও ক্রয় রশিদ না থাকা, বেকারি পণ্যের অবৈধভাবে উৎপাদন ও লেবেল না থাকা যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং অনুমোদনহীন দস্তা সার বিক্রি করার অভিযোগে মেসার্স ইয়ামিন এন্টারপ্রাইজের মালিক মো: গোলবাহার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মোহাম্মাদীয়া হোম কেকের মালিক মো: শাহীন চকদারকে ৫ হাজার ও মেসার্স রোকনী ট্রেডার্সের মালিক মো: রেজাউল ইসলামকে ২০ হাজার চাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, অভিযানে ডিম ও কাঁচামরিচের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাটেলিয়ন আনসার এর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রামে চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন