বিজ্ঞাপন

‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রধান উপদেষ্টা গোলাম ফারুক খোকন

​বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ‘বাংলাদেশ অনুর্ধ -১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর খেলাসমূহ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন এবং লীগের সার্বিক কার্যক্রম তদারকিতে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

​তিনি দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘স্বাধীনতা ক্রীড়া সংঘ, (প্রথম ডিবিশন ফুটবল ক্লাব) ঢাকা’-এর সভাপতির দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

​গত ১২ আগস্ট ২০২৬ তারিখে বাফুফে থেকে প্রেরিত এক অফিশিয়াল চিঠিতে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে বলা হয়, অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের খেলাসমেহ সুষ্ঠুভাবে সম্পাদন ও পুরো টুর্নামেন্টের কার্যক্রম তদারকি করতে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

​বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ও অনূর্ধব-১৫ জাতীয় ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল করিম যৌথভাবে স্বাক্ষর করা এক চিঠিতে এই দায়িত্ব প্রদান করেন।

​এ বিষয়ে গোলাম ফারুক খোকন বলেন, নিজ অভিজ্ঞতা ও দক্ষতাবলে অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করবো। দেশের বয়সভিত্তিক ফুটবলের সার্বিক তদারকি ও ক্রীড়াঙ্গনে দক্ষ খেলোয়াড় আসবে বলে মনে করছি।

বিজ্ঞাপন

পড়ুন : মানবদেহে জিংকের গুরুত্ব জানাতে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা কর্মসূচি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন