ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামে মা শখের বানু(৫৭) কে জবাই করে হত্যা করেছে ছেলে। আজ ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর ছেলে ইখলাসুর রহমান কে আটক করা হয়েছে।
জানা যায়, ছেলে ইখলাসুর রহমান এর মাদক সেবন ও সেবনের টাকা নিয়ে প্রায়ই বাগবিতন্ডা হতো মা শখের বানু এর সাথে। গেল রাতেও মা’র কাছে টাকা চাই ছেলে।
এ নিয়েও তাদের মধ্যে কথা কাটাকাটি ঘটনা ঘটে। পরে ভোররাতের দিকে মা’র কক্ষে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায় ছেলে।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, মাদক সেবন নিয়ে বিরোধের জেরে সন্তান তার মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। মৃতদেহ উদ্ধার করার কার্যক্রম চলমান আছে। ঘটনার পর ওই গ্রামেরই পার্শ্ববর্তী স্থান থেকে ছেলে ইখলাসুর রহমানকে আটক করা হয়েছে।
পড়ুন : আগস্টের ১২ দিনে দেশে এলো ১৫০ কোটি ডলার রেমিট্যান্স
সা/


