বিজ্ঞাপন

বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

​মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী বাজনির ব্রিজ সংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন।

​শুক্রবার (১৪ আগস্ট) বাদ মাগরিব আনুমানিক রাত ৭টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

​দুর্ঘটনায় আহতরা হলেন— বড়লেখা উপজেলার রুকনপুর গ্রামের আঞ্জব আলীর ছেলে বেলাল আহমদ (২১), শাহবাজপুর ভোগা গ্রামের বলাই মিয়ার ছেলে হৃদয় আহমদ (২৪) এবং মুছেগুল গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে হেলাল আহমদ (২২)।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাঠালতলী বাজনির ব্রিজ সংলগ্ন এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য হৃদয় আহমদ ও হেলাল আহমদ—এই দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন