বিজ্ঞাপন

নলছিটিতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আ’লীগের ৪ নেতা আটক

ঝালকাঠির নলছিটিতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জলিল আকন্দসহ আওয়ামী লীগের ৪ নেতাকে আটক করেছে পুলিশ।

১৫ আগস্টকে ঘিরে নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝালকাঠির নলছিটিতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫ টা থেকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় অবস্থান নিয়ে নজরদারি করেন।

পুলিশ জানায়, অভিযানে ১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এড়ানোর লক্ষ্যে সন্দেহজনক গতিবিধির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান আকন (৫৮), সুবিদপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম মল্লিক (৫২) এবং দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা (৫৬)।

১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা, বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ।

নলছিটি থানার ওসি মোঃ তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সতর্ক অবস্থানের অংশ হিসেবে পুরো উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে সন্দেহজনক গতিবিধির কারণে চার আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, জিজ্ঞসাবাদ শেষে আটককৃতদের সন্ত্রাস বিরোধী আইনে আদালত প্রেরন করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদীতে ট্রেনের ধাক্কায় ষাটোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন