বিজ্ঞাপন

নাসিরনগরে বহিস্কৃত এনসিপি নেতাকে বেধড়ক মারধর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুক লাইভে স্থানীয় এমপির সমালোচনা করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)র বহিস্কৃত নেতা আসাদ খোকনকে উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার হরিপুরে রাজবাড়ীতে এঘটনা ঘটে।আসাদ নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়ার জেলার সমন্বয় কমিটির সদস্য ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গত বছর তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

স্থানীয় লোকজন, আহতের সঙ্গে থাকা বন্ধু ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জেলা শহর থেকে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া সদর সংগঠন নাসিরনগর উপজেলার হরিপুর রাজবাড়িতে নৌকা ভ্রমণ ও বনভোজনের আয়োজন করে। সেখানে সংগঠনের সদস্যরা ছাড়াও এনসিপির বহিস্কৃত নেতা আসাদ খোকন সহ আরো অনেকই ছিলেন। বেলা অনুমান ১২ টার দিকে হরিপুর রাজবাড়িতে পৌঁছে নিজের ফেসবুক লাইভে যান যান আসাদ। বেলা দুইটার দিকে ঘটলায় তিতাস নদীতে গোসল করার সময় ২০-৩০জনের একটি দল এসে হামলা চালিয়ে আসাদকে বেধড়ক মারধর করে। তাকে হরিপুর রাজবাড়ির ভেতরে নিয়ে একটি কক্ষে আটকে রাখেন। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে এনসিপির নেতা সুফিয়ান আজাদ হাতে আঘাত পান।  হামলা ও মারধরে শিক্ষার আসাদ খোকন অচেতন হয়ে পড়েন। পরে হামলাকারীরা অচেতন অবস্থায় তাকে নাসিরনগর সদরে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে নাসিরনগর থানা পুলিশ তাকে পরিবারের জিম্মায় দেন।

বনভোজনের আয়োজক ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া সদরের প্রতিষ্ঠাতা সাবের হোসাইন বলেন, আসাদ খোকন নানান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এমপি আব্দুল হান্নান ও সরকারের সমালোচনা করতেন। আসাদ খোকন নাসিরনগরের হলেও তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরে বসবাস করেন। আজকে আমাদের সাথে নৌকা ভ্রমণ ও বনভোজনে নাসিরনগরে গিয়ে সে লাইভ দেয়। তা দেখে বিএনপির নেতাকর্মীরা এসে তার উপর তিন দফা হামলা করে রক্তাক্ত করে। সমালোচনা করার কারণেই এমপির লোকজন তার উপর হামলা করেছে।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এমপি এম এ হান্নানে ওমরাহ হজ পালনে দেশের বাইরে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন সাংবাদিকদের বলেন, স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মাধরের ঘটনা ঘটে। আমাদের লোকজনের এর সঙ্গে জড়িত না।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, ফেসবুকে নানান পোষ্টের কারণে এলাকার লোকজন তার উপর ক্ষিপ্ত ছিল, হয়তো এই কারণে হামলা করে থাকতে পারে। মারধরের শিকার হলেও কারো বিরুদ্ধে আসাদ খোকন এখনো কোনো অভিযোগ করেনি।

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদীতে ট্রেনের ধাক্কায় ষাটোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন