বিজ্ঞাপন

আখাউড়ায় মাজার জিয়ারত করতে এসে নৌকা থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাজার জিয়ারত করতে এসে নৌকা থেকে পড়ে তাজেল বিবি (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় খড়মপুর কেল্লা শহীদ (রহ.) মাজারসংলগ্ন রেলসেতুর পাকা ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত তাজেল বিবি হবিগঞ্জের বাহুবল উপজেলার চানঘাট ইউনিয়নের চানঘাট গ্রামের মৃত সুরুজ আলীর স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পাঁচটার দিকে তাজেল বিবিসহ প্রায় ৭০-৮০ জন একটি নৌকায় করে বাহুবল থেকে খড়মপুর কেল্লা শহীদ (রহ.) মাজারে জিয়ারতের উদ্দেশ্যে আসেন। নৌকাটি মাজারসংলগ্ন রেলসেতুর পাকা ঘাটে ভেড়ানোর সময় তাজেল বিবি নৌকার সামনের অংশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাশ থেকে আসা আরেকটি নৌকা কিছুটা জোরে ঘাটে ধাক্কা দিলে তিনি নৌকা থেকে ছিটকে পাকা ঘাটে পড়ে যান। পরে নৌকার সামনের অংশ আবারও ধাক্কা খেলে তিনি মাথা ও মুখে আঘাত পান। পরে আশপাশের লোকজনের সহায়তায় স্বজনেরা আহত অবস্থায় তাজেল বিবিকে হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

তাজেল বিবির মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে আসা স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদীতে ট্রেনের ধাক্কায় ষাটোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন