দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পূজা কমিটির পাশে থাকবে বিএনপি: বিদ্যুৎমন্ত্রী টুকু

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূজা কমিটিগুলোর পাশে থেকে সার্বিক সহযোগিতা করতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা থাকলে তা মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সিরাজগঞ্জ শহরে নিজের বাসভবন আব্দুল্লাহ আল মাহমুদ এভিনিউয়ে জেলা বিএনপি, থানা বিএনপি ও পৌর বিএনপির সুপার ফাইভ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি সরকার গঠনের পর সনাতন ধর্মাবলম্বীদের এটি প্রথম দুর্গাপূজা। তাই প্রতিটি ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের পূজা কমিটির পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে, যাতে সবাই নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদের মূল চেতনা হচ্ছে সব ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করা। বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে প্রত্যেক ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করতে পারবেন।

পূজাকে কেন্দ্র করে পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও গুপ্তরা বিএনপিকে বিপদে ফেলতে ষড়যন্ত্র করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সনাতন ধর্মাবলম্বীদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রশাসনকে নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এই প্রথম একজন প্রধানমন্ত্রী প্রতিটি বিভাগীয় শহরের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। এর মাধ্যমে সব ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, আজিজুর রহমান দুলাল, শ্রী অমর কৃষ্ণ দাসসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন