ভূগর্ভস্থ ক্যাবলের জরুরি মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণকাজের কারণে শনিবার (১৫ আগস্ট) দেশের কয়েকটি এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নাটোর পবিস-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত আড়ানী রোড চত্বরের পোল নং BA-5E-58 থেকে বানিয়াপাড়ার পোল নং BA-5E-80 পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বাঘা বাজার, মুর্শিদপুর, উত্তর মিলিকবাঘা, বানিয়াপাড়ার আংশিক এবং গাওপাড়ার আংশিক এলাকার গ্রাহকেরা বিদ্যুৎহীন থাকবেন। সাময়িক অসুবিধার জন্য বাঘা জোনাল অফিসের পক্ষ থেকে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
এদিকে সুনামগঞ্জেও শনিবার দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে বিউবোর সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিউবোর আওতাধীন শহর ও শহরতলি এলাকার সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিটি বিউবোর ফেসবুক পেজে প্রকাশের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে গ্রাহকদের বিষয়টি জানানো হয়েছে।
পড়ুন: ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা
আর/


