বিজ্ঞাপন

বাংলা ভাষায় আসছে তুর্কি জনপ্রিয় সিরিজ ‘কারা সেভদা’

মধ্যবিত্ত পরিবারের মেধাবী যুবক কেমাল সৈদেরে ও ধনী পরিবারের তরুণী নিহান সেযিন। ভিন্ন সামাজিক অবস্থানের দুই তরুণ-তরুণীর গভীর প্রেম, পারিবারিক বাধা, ষড়যন্ত্র ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত তুর্কি আলোচিত ধারাবাহিক ‘কারা সেভদা’। বাংলায় ডাবিং করে সিরিজটি এবার প্রচার করতে যাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত। বাংলায় এর নাম দেওয়া হয়েছে ‘অনন্ত ভালোবাসা’।

বিজ্ঞাপন

গল্পে নিহানের প্রতি একতরফা আসক্তি থেকে নানা ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে প্রভাবশালী ব্যবসায়ী এমির কোযওলু। পারিবারিক সংকট ও ভাইয়ের জীবন বাঁচানোর প্রয়োজনে একপর্যায়ে এমিরকে বিয়ে করতে সম্মতি দেয় নিহান। অন্যদিকে হৃদয়ভাঙা কেমাল শহর ছেড়ে চলে যায়। কয়েক বছর পর সফল প্রকৌশলী হয়ে ফিরে এসে সে মুখোমুখি হয় পুরোনো প্রেম, গোপন সত্য ও প্রতিশোধের।

কেমাল ও এমিরের দ্বন্দ্ব ক্রমেই তীব্র হয়ে ওঠে। সেই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পড়ে নিহান। প্রেম, প্রতিশোধ, ক্ষমতার দ্বন্দ্ব ও আত্মত্যাগের নানা বাঁক নিয়ে এগিয়ে যায় ধারাবাহিকটির গল্প।

‘কারা সেভদা’ পরিচালনা করেছেন হিলাল সরাল। সিরিজটির বাংলা ডাবিং করা হয়েছে দীপ্ত টিভির উদ্যোগে। ‘অনন্ত ভালোবাসা’র প্রথম পর্ব প্রচার হবে শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টায়। এরপর সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার একই সময়ে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজটি।

বাংলা ডাবিংয়ে কেমাল সৈদেরের কণ্ঠ দিয়েছেন শফিকুল ইসলাম, নিহান সেযিনের কণ্ঠে রুবাইয়া মতিন গীতি এবং এমির কোযওলুর কণ্ঠে রয়েছেন মোর্শেদ সিদ্দিকী মরু। এ ছাড়া যেইনেপ সৈদেরে চরিত্রে নাদিয়া ইশবাল, আসু আলাজাহান চরিত্রে জয়শ্রী মজুমদার লতা, ওযান সেযিন চরিত্রে খায়রুল আলম হিমু, লেইলা চরিত্রে মেরিনা আক্তার, তারিক সৈদেরে চরিত্রে শাহরিয়ার রানা জুয়েল, ফেহিমে চরিত্রে শারমিন মৃত্তিকা, হুসেইন সৈদেরে চরিত্রে অশোক বসাক, ভিলদান সেযিন চরিত্রে পর্ণা মিটিল্ডা কস্তা, ওনদার সেযিন চরিত্রে সজিব রায়, সালিহ চরিত্রে সাইফুল ইসলাম শিহাব, বানু চরিত্রে মেরিনা আফরোজ শিপু এবং তুফান চরিত্রে রফিকুল ইসলাম কণ্ঠ দিয়েছেন।

কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে আছেন জয়শ্রী মজুমদার লতা। মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনা করেছে দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতা টিম। ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা আক্তার মিতু এবং প্রযোজক মাসুদ মিয়া।

পড়ুন:ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন