32.3 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৩:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজা গ্রেপ্তার

দেশের ক্রীড়া সংগঠন আবাহনীর সাবেক অধিনায়ক ও জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাটোর সদর আসনের সাবেক আলোচিত এমপি শফিকুল ইসলাম শিমুলের খালাতো ভাই। নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন
জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজা গ্রেপ্তার
জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজা গ্রেপ্তার

মঙ্গলবার(২৬ নভেম্বর) রাতে নাটোর শহরের কান্দিভিটুয়ার নিজ বাড়ি থেকে সোহেল রেজাকে গ্রেপ্তার করা হয়।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, গত ৫ই আগস্টের পর থেকে সোহেল রেজা পলাতক ছিলেন।ভুক্তভোগীদের পক্ষ থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এছাড়া বিভিন্ন সময় সোহেল রেজা বর্তমান সরকার বিরোধী উস্কানি ও সরকার বিরোধীদের পক্ষে ষড়যন্ত্রে মদদ দিয়ে আসছিলেন। মঙ্গলবার তিনি নিজ বাসায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

টিএ/

পড়ুন: জাতীয় দলে ফিরবেন না তামিম

দেখুন: ‘খুনীর কোন দেশ নেই,ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করা যাবে না’ 


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন