বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রাখালিয়াচালা জামিয়া আরাবিয়া মনিনাতুল উলুম মাদরাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মো. মামুন সরকার, মৌচাক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দলের নেতাকর্মী ও দেশবাসীর কল্যাণ এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
দলীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
পড়ুন : মেহেরপুর শহরের তিন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার
সা/


