বিজ্ঞাপন

ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর নদীতে মিলল ট্রাকের হেলপারের অর্ধগলিত মরদেহ

ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর রমজান আলী (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার বেগবতী নদী থেকে ভাসমান ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন

আজ শনিবার (১৫ আগস্ট) সদর উপজেলার বিষয়খালী বাজার সংলগ্ন বেগবতী নদী থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রমজান আলী সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে। তিনি মৃগী রোগী ছিলেন বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, গত চারদিন আগে ট্রাকের হেলপার রমজান আলী নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে গত বৃহস্পতিবার ঝিনাইদহ সদর থানায় পরিবারের লোকজন সাধারণ ডায়রি করে। পরে আজ শনিবার সকালে বিষয়খালী বাজারের স্থানীয় লোকজন বেগবতী নদীতে কচুরিপানার ভেতরে আটকা পড়া একটি মরদেহ ভাসতে দেখে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরে জানা যাবে। এ ঘটনায় যথাযথ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পড়ুন : অবসর ভাতার জন্য শিক্ষকদের আর ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন