বিজ্ঞাপন

রূপগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগষ্ট শনিবার বিকালে উপজেলার সমু মার্কেট এলাকায় রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশসক নূর নবী ভুঁইয়া, ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া, উপজেলা যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, রূপগঞ্জ গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, কায়েত ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়া, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার,জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রফিক উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন মোল্লা, জেলা তাঁতী দলের সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুরসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এ সময় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বলেন, বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী, গণতন্ত্র রক্ষার নেত্রী। তিনি দেশের মানুষকে ভালোবেশে স্বৈরাচারদের অত্যাচার ও জেল জুলুম মেনে নিয়ে কখনো দেশ ত্যাগ করেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরী হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রধানমন্ত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন। তার মাধ্যমে দেশ সঠিকভাবে এগিয়ে যাবে। রূপগঞ্জ উপজেলা বিএনপি এমপি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর হাতকে শক্তিশালী করে স্বপ্নের রূপগঞ্জ গড়বো৷

বিজ্ঞাপন

পড়ুন : খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন