ময়মনসিংহের ত্রিশালের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ ব্যক্তিত্ব নৌ পরিবহন মন্ত্রণালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা সুলতান আহমেদ মিন্টু ( ৭৪) ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ শনিবার বাদ এশা নিজ গ্রামের বাড়ি উপজেলার কাঁঠাল বিলবোকা হালিমা উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্টিয় মর্যাদায় অনুষ্ঠিত হয়ে সরকার বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ডা: মাহবুবুর রহমান লিটন গভীর শোক ও সমবেদনা জানান।
পরিবারের পক্ষ থেকে তার আত্নার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।
বিজ্ঞাপন
পড়ুন : ঝালকাঠি কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত কয়েদি গ্রেফতার


