সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়ায় উপজেলাজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। যেকোন সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ফেসবুক লাইভে এসে প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও হামলার ঘটনায় জড়িতদের আটকের জোর দাবি জানান।
তবে তিনি দাবী করেন, এ হামলার সাথে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা জড়িত আছেন। দ্রুত তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হামলায় এমপি আঘাতপ্রাপ্ত হননি। তবে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। বিস্তারিত পরে জানা যাবে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান বলেন, ‘উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয় নিয়ে আজ ধানগড়া বাজারে জরুরি মতবিনিময় সভা ছিল। সভাস্থলেই এ হামলার ঘটনা ঘটেছে। আমি শহরে থাকায় সেখানে উপস্থিত ছিলাম না। একটু আগে বিষয়টি জানার পর রায়গঞ্জের উদ্দেশে রওনা হয়েছি।
পড়ুন : বাড়ির পাশের জঙ্গলে বৃদ্ধের লাশ, মাথায় কোপের চিহ্ন ঘিরে রহস্য


