১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অলি আহমেদের মনোনয়নপত্র বাছাই করেন।
এদিকে দুপুর ১২টায় বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বাছাই করা হবে।
আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।
ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল মো. আব্দুল বাতেন জানান, অলি আহমেদের মনোনয়নপত্র সঠিক হিসেবে পাওয়া গেছে। নির্ধারিত তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, একটি মনোনয়নপত্র বৈধ হলে দ্বিতীয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রয়োজন পড়ে না। প্রার্থিতা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। ৩০–৩৫ বছর পরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আশা করি। এটার প্রস্তাবক ছিলেন আমিরে জামায়াত আর সমর্থক ছিলেন এনসিপি এমপি আল-আমিন।
আব্দুল বাতেন আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে না। নির্বাচনে অংশ নেবে ১১ দলীয় ঐক্য।
তিনি বলেন, ৭০ অনুচ্ছেদ সংস্কার হলে সংসদ সদস্যরা নিজের মতামত প্রকাশ করতে পারতো।
পড়ুন: অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ
আর/


