সরকার সঠিকভাবেই পরিচালিত হচ্ছে এবং বর্তমানে যে সংকটগুলো তৈরি হয়েছে, সেগুলোর জন্য বর্তমান সরকার দায়ী নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার।
রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জ্বালানি সংকট নিয়ে মুখ্যসচিব বলেন, সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন দিক থেকে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আগের সরকার ১৮ বছরে জনপ্রশাসনকে ধ্বংস করে দিয়েছে।
পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে তিনি জানান, যেকোনো সময় নতুন পে-স্কেল বাস্তবায়ন হতে পারে। বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে এবং চলতি বছরেই নতুন পে-স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি। এর মধ্যে ব্যাংকিং খাতকে পুনরুদ্ধারের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পড়ুন: দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী
আর/


