বিজ্ঞাপন

দেশের ইলিশ মাছ শিকার করছে ভারতের জেলে, রাষ্ঠ্রিয়ভাবে ব্যবস্থা নিতে হবে-এমপি

“রূপালী শ^নীর্ভর দেশ” সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে রাজশাহীর চারঘাট-বাঘা উপজেলায় একটি র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়তনে এদেশ ক্ষুদ্রতম হলেও মৎস্য উৎপাদনে বিশে^ ৫ম। সামুদ্রিক ও উপকুলিয় জলাশয়ে ক্রাস্টীশিয়া অহরণে ৮ম স্থানে রয়েছে।

বিজ্ঞাপন

রাজশাহীর চারঘাট উপজেলায় ৫হাজার ৯শত৯৮ মে.টন মাছ উৎপাদন হয়। এই উপজেলায় মাছের চাহিদা রয়েছে ৪ হাজার ৯শত ২৩ মে.টন। বাকি ১ হাজার ৫৫ মে.টন মাছ উদৃত্ত থাকে যা বাহিরে সরবরাহ করা হয়।

নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক ও চারঘাট-বাঘা৬ এমপি আবু সাইদ চাঁদ। ওই সময় উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, মৎস্য অফিসার আসাদুজ্জামান, ওসি মাহাবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপি আহবায়ক ও চারঘাট-বাঘা৬ এমপি আবু সাইদ চাঁদ বলেন, এই জেলার পদ্মার নদীর সিংগভাগ ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ভারতের জেলেরা শিকার করে নিয়ে যাচ্ছে। ওই সময় জেলার গোদাগাড়ী,পবা, চারঘাট ও বাঘা উপজেলার পদ্মার উপকুলিয় জেলেরা ইলিশ মাছ শিকার থেকে বঞ্চিত হচ্ছে। ইলিশ মাছ রাষ্ঠ্রিয় সম্পদ এটা রক্ষা করার দায়িত্ব সরকারের।

স্থানীয় পর্যায়ে দুই দেশের মধ্যের মাছ শিকারের জটিলতা সমাধান করা সম্ভব না। স্থানীয় পর্যায়ে মাছ ব্যবসায়ীদের মাঝে নীতিমালা পর্যবেক্ষন করতে হবে। ৪০ কেজিতে এক মন না করে কেন ৪৬ কেজিতে এক মন ধরে মাছ বিক্রয়ের পরিমাপ করা হচ্ছে, এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও কে নিদের্শ দেন এমপি।

পড়ুন:মেহেরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন