রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মওলানা জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মতিয়র রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
পড়ুন:মেহেরপুরে বিএনপি নেতার বাড়ির পাশে দুই বোমা সদৃশ বস্তু উদ্ধার
ইমি/


