নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১। এ সময় পিস্তলের সঙ্গে একটি ম্যাগাজিনসহ আরও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে র্যাব-১১-এর সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঠেরপুল এলাকার ওই নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ছিনতাই ও মাদক সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে ভবনটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, উদ্ধার করা পিস্তলটি জুলাই গণঅভ্যুত্থানের সময় একটি থানা থেকে লুট হওয়া অস্ত্র। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:মেহেরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
ইমি/


