বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করে ৪ প্রস্তাব জামায়াতের

চলমান জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করে চার দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে তা বাস্তবায়নের অগ্রগতি ৯০ দিনের মধ্যে জাতির সামনে তুলে ধরারও আহ্বান জানায় দলটি।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় চলমান জ্বালানি সংকট ও উদ্ভুত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব তুলে ধরেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিরোধীদের উপর দায় চাপাচ্ছে। অথচ জ্বালানি সংকট মোকাবিলায় তিন মাস আগেই সরকারকে ১০ দফা প্রস্তাব দিয়েছে বিরোধী দল। যা সরকারের টেবিলেই আছে। কিন্ত সরকার সেগুলো বাস্তবায়ন না করে বিরোধীদের নিয়ে নানান মন্তব্য করছেন যা অনভিপ্রেত এবং দুঃখজনক।

বিরোধীরা ১৭ বছর মাঠে ছিল না— সরকারপ্রধানের এমন বক্তবের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী দেশে না থাকায় তিনি জামায়াতে ইসলামীকে মাঠে দেখেননি। এতগুলো জীবন গেল, ফাঁসিতে ঝুলতে হয়েছে, পুরো বিশ্বে দেখেছে, কিন্তু বর্তমান সরকার দেখেনি।

তিনি বলেন, বিরোধী দল সরকারকে ব্যর্থ দেখতে চায় না। রাজনৈতিক মতপার্থক্য থাকুক, কিন্তু জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিযোগিতা হোক স্বচ্ছভাবে।

বিজ্ঞাপন

পড়ুন : জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন