সুস্থ জীবনের জন্য পরিচ্ছন্নতা ও সবুজায়নের কোন বিকল্প নেই। যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা “সবুজ পাতায় হাসুক ভূবন, এসো করি বৃক্ষরোপণ”—এই স্লোগানকে সামনে রেখে রোববার নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে ” Clean Sunday” ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “CleanSunday” কার্যক্রমে অংশ নেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে সুস্থ সুন্দর জীবন গড়ার জন্য ভুমিকা রাখবে।
প্রধান অতিথি বলেন, আসুন এই মহৎ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা সবাই যার যার চারপাশ পরিচ্ছন্ন ও সবুজ রাখতে এগিয়ে আসি এবং দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করি।
তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করার আহ্বানও জানান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

