নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির আয়োজনে নবাগত উপ-সহকারী প্রকৌশলীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬:৩০ মিনিটে শহরের মর্তুজা ইনস্টিটিউটে জাকজমকপূর্ণ পরিবেশে এই বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, সৈয়দপুর শাখার সভাপতি রুহুল আমিন (রুবেল)।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি সাদেক হাসান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোনায়েমুল হক
উপদেষ্টা, আইডিইবি ও রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, সৈয়দপুর শাখা।
তহিদুল ইসলাম চাকুরী বিষয়ক সম্পাদক (কেন্দ্রীয়), রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। শাহজাহান মোল্লা – সহ-সভাপতি, আইডিইবি ও রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, সৈয়দপুর শাখা। আজিজুল ইসলাম – উপদেষ্টা, আইডিইবি, সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা।
অনুষ্ঠানে বক্তারা নবাগত উপ-সহকারী প্রকৌশলীদের রেলওয়ের উন্নয়ন ও সেবার মান বাড়াতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে নবাগত প্রকৌশলীদের ফুল দিয়ে উষ্ণ বরণ করে নেওয়া হয়।
পড়ুন : সুরিয়াবোতে পূর্ব শত্রুতার জেরে নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম


