বিজ্ঞাপন

পিরোজপুরে ডিসি পার্কের সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজ উদ্বোধন

পিরোজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগষ্ট) সকালে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে পার্কটির সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

‎প্রকল্পের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময়ে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত ও বিএনপির অঙ্গ ও সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ

বিজ্ঞাপন

প্রকল্পের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ১৪ লাখ ২৫ হাজার টাকা। অর্থবছর ২০২৪-২০২৫।

‎প্রকল্পের তথ্য অনুযায়ী, পিরোজপুর জেলা পরিষদের বাস্তবায়নে প্রকল্পটির কাজ সম্পন্ন হবে। প্রকল্প সভাপতি হিসেবে রয়েছে মেসার্স খান ট্রেডার্স, যার স্বত্বাধিকারী জহিরুল ইসলাম।

‎ডিসি পার্কটি পিরোজপুর শহরের অন্যতম পরিচিত বিনোদনকেন্দ্র। পার্কটির সংস্কার ও উন্নয়ন সম্পন্ন হলে দর্শনার্থীদের জন্য পরিবেশ আরও আকর্ষণীয় ও উপযোগী হবে বলে আশা করা হচ্ছে। সরকারি তথ্যেও পিরোজপুরের ডিসি পার্ককে জেলার একটি ঐতিহ্যবাহী পার্ক হিসেবে উল্লেখ করা হয়েছে।

‎জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

পড়ুন : সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন