আগামীকাল মঙ্গলবার এলএনজির নতুন কার্গো আসছে বলে জানিয়েছে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল)। আজ সোমবার এ তথ্য জানায় সংস্থাটি।
বিজ্ঞাপন
এর আগে, সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ আবার শুরু হয়েছে।
গতকাল বিকেল ৫টার দিকে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) এলএনজি মজুত শেষ হয়ে গেলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর আজ নতুন কার্গো আসার পর পুনরায় সরবরাহ শুরু হলো।
এদিকে, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত অপর ভাসমান টার্মিনাল থেকে সক্ষমতার চেয়ে কম গ্যাস সরবরাহ হচ্ছিল। এমন সময় সামিটের সরবরাহ বন্ধ হওয়ায় গ্যাস সংকট আরও তীব্র হয়।
সামিট জানিয়েছে, গ্যাস সরবরাহ শুরু হওয়ায় শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন এবং সাধারণ গ্রাহকরা স্বস্তি পাবেন।


