বিজ্ঞাপন

আলীকদমের কুরুকপাতায় ম্রো সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের ব্যবস্থাপনায় ম্রো সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত, উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের কুরুকপাতা বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন ৩১ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি; ৫৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফরহাদুর রহমান, পিএসসি; ৩১ বীরের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর তুহিনুর রহমান; ৬৯ পদাতিক ব্রিগেডের জি-৩ ইন্ট ক্যাপ্টেন সামিউল ইসলাম; আলীকদম উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম; কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো এবং ম্রো কমপ্লেক্স, আলীকদমের সভাপতি ইয়াংলক ম্রোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ম্রো সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

সম্মেলনে ম্রো সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, কৃষি, কর্মসংস্থান, অবকাঠামোগত উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম দুর্গম কুরুকপাতা এলাকার মানুষের যোগাযোগব্যবস্থার উন্নয়নে রাস্তা-ঘাট নির্মাণ ও উন্নয়ন, শিক্ষাব্যবস্থার প্রসার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, মোবাইল নেটওয়ার্ক সুবিধা চালু এবং সুপেয় পানির ব্যবস্থা উন্নয়নের বিষয়ে আশ্বাস দেন।

তিনি ম্রো সম্প্রদায়ের মানুষের পাশে থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস প্রদান করেন।

সম্মেলনে স্থানীয় ম্রো সম্প্রদায়ের সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। তাদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয় সেনাবাহিনীর পক্ষ থেকে।

স্থানীয়রা বলেন, দুর্গম কুরুকপাতা এলাকায় যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মোবাইল নেটওয়ার্ক ও সুপেয় পানির সুবিধার উন্নয়ন হলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

একই সঙ্গে এ ধরনের সম্মেলন স্থানীয় জনগণ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

পড়ুন:নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা: ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন