উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন ২৭৭ জন কর্মকর্তা।
সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এরমধ্যে প্রথম প্রজ্ঞাপনে ২৬২ জন কর্মকর্তাকে পদোন্নতির পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
এতে আরও বলা হয়, সরকারের উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ তাঁদের যোগদানপত্র সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর সরাসরি অথবা অনলাইনে (ই-মেইল: sal@mopa.gov.bd) দাখিল করতে পারবেন।
এর মধ্যে একটি প্রজ্ঞাপনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাস ও মিশনে থাকা ১৫ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি পাওয়া এই ১৫ কর্মকর্তা হলেন- মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ. এস. এম. জাহিদুর রহমান, সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মো. ইয়াছিন কবীর, ভারতের কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) মিজ সাবরীন চৌধুরী, মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাণিজ্য ও বাণিজ্যিক কার্যালয়ের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, ইতালির মিলানের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (কনসাল) মিজ মেহরুবা ইসলাম এবং জর্ডানের আম্মানস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মিজ উম্মে সালমা।
এ ছাড়াও পদোন্নতি পাওয়া অন্যরা হলেন- হংকংয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (শ্রম) জাহিদুর রহমান, লিবিয়া ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. রাসেল মিয়া, অস্ট্রেলিয়ার ক্যানবেরার শ্রম অফিসের প্রথম সচিব (শ্রম) নুর আহমেদ মাছুম, বাহরাইনের মানামার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. মাহফুজুর রহমান ও একই দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মো. সোহাগ হোসেন, সৌদি আরবের জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের (সাতক্ষীরা) মো. আব্দুল জব্বার, গ্রিসের এথেন্সস্থ শ্রম অফিসের প্রথম সচিব (শ্রম, ময়মনসিংহ) মিজ মার্জিয়া সুলতানা, ইরানের তেহরানের কমার্শিয়াল কাউন্সিলর মিজ রাবেয়া সুলতানা, সৌদি আরবের জেদ্দার কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশের সাইলো অধীক্ষক (শ্রম) খন্দকার সেরাজুস সালেকীন।
দ্বিতীয় প্রজ্ঞাপনে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসের ১৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৪ সালের ২৪ মার্চের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্মকর্তার প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবেন। আদেশ জারির পর পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত (আপগ্রেডেড) পদে যোগদান করে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করবেন।
এতে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে এ পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন। তবে বৈদেশিক ভাতা এবংএন্টারটেইনমেন্ট এলোয়েমসের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস/ বা মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত উন্নীত বেতন স্কেল বহাল থাকবে।
প্রজ্ঞাপন-১, প্রজ্ঞাপন-২, দেখতে এখানে ক্লিক করুন


