বরিশালে শারিরীক অক্ষম এক বেকার যুবককে চাকরি দিয়েছে সিটি কর্পোরেশন। আজ বেলা ১টার দিকে তার হাতে নিয়োগপত্র তুলে দেয় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এড. বলকিস আক্তার জাহান শিরিন। এ সময় খুশিতে চাকুরী পাওয়া ইশরাকের মা কান্না করে দিলে প্রশাসকের কক্ষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
তিনি জানান, একমাত্র পুত্র সন্তান ছাড়া তার সংসারে আর কেউ নাই। তার উপরে সে শারীরিকভাবে অক্ষম। তার স্বামী অনেক আগে মারা গেছেন। পুত্র সন্তান স্ট্রোক করে একপাশ অবশ হয়ে যাওয়ার কারণে মানবতার দিন পার করছিলেন তারা। একমাত্র সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক চরম দুরব্যবস্থার মধ্যে পড়ে যেতে হয়েছে তাদের। প্রশাসকের কাছে চাকরির আবেদন করলে তিনি মানবিক দৃষ্টিতে তার ছেলেকে চাকরি দেন।
ইশরাক হোসেন জানিয়েছেন, তাকে সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখায় সহকারী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। অসুস্থ জনিত কারণে তিনি শারীরিকভাবে অক্ষম হয়ে যান। তার পিতার নাম শওকত হোসেন। বাসা কলেজ এভিনিউ। তিনি ডিপ্লোমা শেষ করে এখন ডিগ্রী পড়াশোনা করছেন। ডান হাত এবং ডান পা তার অকেজো। তার মায়ের বয়স হয়েছে। শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন তিনি। এই চাকরিটি পাওয়ার ফলে এখন তার সংসার বেঁচে যাবে।
বিসিসি প্রশাসকের ধন্যবাদ জানিয়েছেন তারা। সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন জানিয়েছেন, তিনি কয়েকদিন ধরে লক্ষ্য করছিলেন একজন মহিলা তার ছেলে কে নিয়ে রুমের সামনে দাঁড়িয়ে থাকতেন। তিনি তাকে জিজ্ঞেস করলে তারা সমস্যার কথা তুলে ধরেন। পরে তিনি চাকরির ব্যবস্থা করে দেন। ছেলে টা কম্পিউটার ভালো জানে। মেধাবী। যোগ্যতা প্রমাণ করতে পারলে তাকে স্থায়ী করার বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা হবে।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবনের দায়ে কবিরাজসহ ৯ জনের কারাদণ্ড


