বিজ্ঞাপন

ফটিকছড়িতে পূবালী ব্যাংকে ক্যাশলেস সুবিধা নিয়ে ডিজিটাল লেনদেনের সূচনা

‘এক দেশ এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফটিকছড়িতে পূবালী ব্যাংক পিএলসির ‘বাংলা কিউআর’ ও ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ উদ্বোধনের মধ্য দিয়ে ডিজিটাল লেনদেনের নতুন দিগন্ত সূচনা হয়েছে।

১৭ আগস্ট সোমবার সকালে পূবালী ব্যাংক পিএলসি নানুপুর শাখা ও ধর্মপুর শাখার উদ্যোগে নানুপুর বাজার ও আজাদী বাজারে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্থানীয় ব্যবসায়ীদের হাতে ‘বাংলা কিউআর কোড’ তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম উত্তরাঞ্চলের উপ-মহাব্যবস্থাপক এ.কে. মাসুদ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরাঞ্চলের সহকারি মহাব্যবস্থাপক ওয়াহিদুল ইসলাম, আজাদী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ বাবুল, সেক্রেটারি ওমর ফারুক, সোলাইমান আকাশ।

মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যাংকের নানুপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মঈন উদ্দিন চৌধুরী, ধর্মপুর শাখার ব্যবস্থাপক হাসানুর রহমান, কাটিরহাট শাখার ব্যবস্থাপক মোঃ ফোরকান, নাজিরহাট শাখার ব্যবস্থাপক মোঃ গোলাম কিবরিয়া। এতে ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা, গ্রাহক ও বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ফেরদৌস স্টিলে ৯ প্রাণহানি : জাহাজের ট্যাংকে বিষাক্ত গ্যাসের রহস্য খুঁজতে তদন্ত দল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন