গাজীপুরের কাশিমপুর জিরানি বাজার সড়কের ৬ নম্বর ওয়ার্ডে আলিম গার্মেন্টসের সামনে ড্রেনের ঢাকনা ভেঙে যাওয়ায় চরম ঝুঁকিতে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, ব্যস্ত সড়কের পাশে ড্রেনের ঢাকনা ভেঙে দীর্ঘদিন ধরে পড়ে থাকলেও তা সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিদিন আলিম গার্মেন্টসের বিপুলসংখ্যক শ্রমিকসহ সাধারণ মানুষ এ পথ দিয়ে চলাচল করেন। বিশেষ করে গার্মেন্টস ছুটির পর শ্রমিকদের ভিড়ের মধ্যে ভাঙা অংশটি দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, ড্রেনের ভাঙা ঢাকনার কারণে অসাবধানতাবশত পথচারী পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত ভাঙা ঢাকনাটি সংস্কার করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পড়ুন : পিরোজপুরে মানব পাচার মামলায় পাঁচজনের দশ বছরের কারাদণ্ড


