বিজ্ঞাপন

মেহেরপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নুরপুর গ্রামে সাপের কামড়ে বিলকিস আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত বিলকিস আক্তার নুরপুর গ্রামের বাসিন্দা খোকনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন।

স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বিলকিস নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি সাপ তাকে কানে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক করার পরও তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

পরে তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

স্বজনরা দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পড়ুন : আরও আক্রমণাত্মক হবে ইরান, চুক্তির মেয়াদ বাড়াবে না যুক্তরাষ্ট্র

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন