রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৪৭ জন, মতিঝিলে ৬১ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, মিরপুরে ১৫৩ জন, গুলশানে ৪৯ জন এবং উত্তরা বিভাগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ১০ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ৫ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানের সময় ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ১১ কেজি গাঁজা, ১৬ হাজার ২২২ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার, ২টি হ্যান্ডকাফ, একটি খেলনা পিস্তল, একটি ইলেকট্রিক ট্র্যাকার ও ২টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা অন্যান্য আলামতের মধ্যে রয়েছে একটি ওজন মাপার যন্ত্র, ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৮টি সিম এবং নগদ এক হাজার ৪০০ টাকা। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে অস্ত্র, মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পড়ুন: সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চায় সরকার: প্রধানমন্ত্রী
আর/


