বিজ্ঞাপন

৫ সিনেমার জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য এ এক আনন্দের খবর বটে। ৫টি ছোট ছবি নির্মাণের জন্য ২৫ লাখ টাকা অনুদান দিতে যাচ্ছে বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশন অ্যাডফা। নির্মাতাদের এই সংগঠনটির সঙ্গে অ্যাসেন কমিউনিকেশন যুক্ত হয়ে যৌথভাবে ‘অ্যাডফা শর্ট ফেস্ট-সিজন-১’ নামের এই উদ্যোগটি আয়োজন করেছে।

বিজ্ঞাপন

‘This is your shot’—এই ভাবনাকে সামনে রেখে আয়োজিত উদ্যোগটিতে নির্বাচিত হবে ৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকল্প, যার নির্মাণে মোট ২৫ লাখ টাকা প্রোডাকশন ফান্ড প্রদান করবে অ্যাসেন।

চলচ্চিত্র নির্মাতা ও অ্যাডফার ম্যানেজিং কমিটির সদস্য নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘ এই ফেস্টের লক্ষ্য আমাদের কমিউনিটির নির্মাতাদের মৌলিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সুযোগ তৈরি করা। আমাদের গল্প ও প্রতিভার অভাব নেই, প্রয়োজন সুযোগ ও সহযোগিতা। অ্যাসেনের সঙ্গে এই উদ্যোগে আমরা নতুন কণ্ঠ ও নতুন গল্প খুঁজে বের করে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে পর্দায় নিয়ে আসতে চাই।’

আয়োজকরা আরও জানান, অ্যাডফা কমিউনিটির যোগ্য নির্মাতারা একক বা দলগতভাবে একটি করে প্রকল্প জমা দিতে পারবেন এই ফেস্টে। প্রস্তাবিত চলচ্চিত্র অবশ্যই ফিকশন হতে হবে এবং এর দৈর্ঘ্য হতে হবে ৫ থেকে ১৫ মিনিট। বাংলা, ইংরেজি কিংবা বাংলাদেশের যেকোনো আঞ্চলিক ভাষায় গল্প জমা দেওয়া যাবে। ঘরানার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই।

আবেদনের জন্য একটি PDF-এ জমা দিতে হবে শিরোনাম, সর্বোচ্চ ৫০ শব্দের লগলাইন, ১,০০০ শব্দের মধ্যে সম্পূর্ণ গল্প/সিনপসিস, সর্বোচ্চ ৩০০ শব্দের ডিরেক্টর’স নোট, জনর ও সম্ভাব্য দৈর্ঘ্য এবং আবেদনকারীর তথ্য।

চাইলে ভিজ্যুয়াল রেফারেন্স বা পূর্ববর্তী কাজের লিংকও দেওয়া যাবে। নির্বাচনের ক্ষেত্রে গল্পের মৌলিকতা, নির্মাতার দৃষ্টিভঙ্গি, গল্প বলার শক্তি, সিনেমাটিক সম্ভাবনা এবং নির্ধারিত বাজেট ও সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হবে। নির্বাচিত নির্মাতারা অ্যাডফার -এর মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় ৩ সেপ্টেম্বর ২০২৬।

পড়ুন: সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চায় সরকার: প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন