বিজ্ঞাপন

৭ দফা দাবিতে জামালপুরে দলিল লেখকদের স্মারকলিপি

দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা ও দলিলপ্রতি ৫ হাজার টাকা সম্মানী ভাতাসহ সাত দফা দাবিতে জামালপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন দলিল লেখকরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় বক্তব্য দেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি আরজু আকন্দ, সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, সদর দলিল লেখক সমিতির সভাপতি মওদুদ আহমেদ ও সাধারণ সম্পাদক মোহন আকন্দ।

বক্তারা বলেন, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দীর্ঘদিনের পেশা থেকে দলিল লেখকদের বাদ দেওয়া যাবে না। একই সঙ্গে দলিলপ্রতি ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন এবং লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল মুসাবিদার সুযোগ না দেওয়ার দাবি জানান তারা।

এ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখক হিসেবে লাইসেন্স প্রদান থেকে বিরত থাকা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতির দাবিও জানান বক্তারা।

দলিল লেখকদের এসব দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

পড়ুন:দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন