বিজ্ঞাপন

খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মিজ হুরে জান্নাত।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার। অনুষ্ঠানটি পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবর-এর সম্পাদক মো. তরিকুল ইসলাম।

খুলনা প্রেসক্লাবের আয়োজনে, সাংবাদিকদের অংশগ্রহণে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান মা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী এস এম সরোয়ার এহসান জিয়া। এছাড়া বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সিনিয়র সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা গেজেটের সম্পাদক পরিষদের উপদেষ্টা গাজী আলাউদ্দিন আহমদ এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য মোল্লা খাইরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোস্তফা আলম, সদস্য মো. আলিমুজ্জামান ও শেখ সাইফউদ্দিন আহমেদ হিমু, সাবেক সদস্য শাহ আসীফ হোসেন রিংকু, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিলটন, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, যুগ্ম-সম্পাদক ও ক্রীড়া ও সাংস্কৃতিক উপ-পরিষদের সদস্য সচিব মো. বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, কার্যনির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান (মাকসুদ), মহেন্দ্রনাথ সেন, মো. আনিস উদ্দিন ও কে এম জিয়াউস সাদাত।

এছাড়া ‘রূপালী বাংলাদেশ’ দলের টিম ওনার মো. হাসানুর রহমান তানজির, খুলনা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক উপ-পরিষদের যুগ্ম-আহ্বায়ক শেখ আল এহসান ও উত্তম মন্ডল, সদস্য মাহবুবুর রহমান মুন্না, আব্দুল্লাহ আল মামুন রুবেল, মো. হেলাল মোল্লা, আল মাহমুদ প্রিন্স, একরামুল হোসেন লিপু, আরাফাত হোসেন অনিক, রফিক আলী, রামিম চৌধুরী, মো. রবিউল গাজী (উজ্জ্বল), মো. নূরুল আমিন নূর, মো. রাজু আহমেদসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী চার দলের খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো ‘প্রবর্তন’, ‘সময়ের খবর’, ‘খুলনা গেজেট’ ও ‘রূপালী বাংলাদেশ’। লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচও খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

তবে মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরবর্তীতে নতুন সময়সূচি প্রকাশ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : দোহারে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন