বিজ্ঞাপন

দোহারে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি

বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দোহার উপজেলায় বৃক্ষরোপণ করা হয়েছে ঢাকা জেলা মহিলা দল ।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে উপজেলার কাটাখালী এলাকায় মাঝিপাড়া মাঠ সংলগ্ন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রহিম শিলার উদ্যোগে আম, কৃষ্ণচুড়াসহ কয়েক প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

এ সময় তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ বাড়াতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমাদের এ বৃক্ষরোপণ করেছি।

এছাড়াও বৃক্ষরোপণের ফলে পরিবেশে অক্সিজেনের অভাব দেখা দিবে না। গাছ মানুষের পরম বন্ধু। একটি গাছ লাগালে সেই গাছ দ্বারা কৃষক, দিনমজুর সহ সকলকে ছাঁয়া হয়ে দাড়িয়ে থাকে। সবুজে ঘেরা বাংলাদেশে আমাদের গাছ লাগানো অত্যন্ত জরুরী।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দোহার পৌরসভার ৪,৫,৬ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সুমাইয়া আক্তার মেরিনাসহ মহিলা দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন