বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ১০৭ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।

বিজ্ঞাপন

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তালিকায় ১৭৪ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে।

১৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। কাতারের দোহা ১৬৪ স্কোর নিয়ে তৃতীয় এবং মালয়েশিয়ার কুচিং ১৫৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।

এ ছাড়া ইন্দোনেশিয়ার জাকার্তা ১৫৫ স্কোর নিয়ে রয়েছে পঞ্চম অবস্থানে। এরপরের অবস্থানে রয়েছে ঢাকা। তালিকায় ইসরায়েলের জেরুজালেম, চীনের উহান ও ফিলিপাইনের ম্যানিলার মতো শহরও রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরের মধ্যে থাকলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

পড়ুন: কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশি নিহত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন