বিজ্ঞাপন

নাটোরের ডিসি প্রত্যাহার, লালপুরের ইউএনও বদলি

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনকে প্রত্যাহার করা হয়েছে। বদলি করা হয়েছে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহকে। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) পৃথক দুটি আদেশে তাদের প্রত্যাহার ও বদলির কথা বলা হয়।

বিজ্ঞাপন

এর মধ্যে জেলা প্রশাসক আসমা শাহীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে ইউএনও বরকত উল্লাহকে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো.বরমান হোসেন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে – জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্টেট পদ হতে প্রত্যহার করে আসমা শাহীনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হলো।

এছাড়া রাজশাহী বিভাগীয় সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মণ স্বাক্ষরিত অন্য আদেশে বলা হয়েছে- প্রশাসনিক প্রয়োজনে বরকত উল্লাহকে ইউএনও হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী করা হলো।

পড়ুন : আন্তর্জাতিক বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন