বিজ্ঞাপন

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত

এতে বলা হয়, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।

অনলাইনে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে। এবং চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের পূর্বে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

৪৭তম বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সব প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আগ্রহী প্রার্থীদের কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে।

৪৭তম বিসিএসের বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

এনএ/

আরও পড়ুন: পেট্রোবাংলায় ৬৭০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
দেখুন: গার্মেন্টসের কর্মী থেকে বিসিএস ক্যাডার
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন