বিজ্ঞাপন

জামালপুরে ২৩ আগস্ট শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

জামালপুরে আগামী ২৩ আগস্ট শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান জানান, এবারের আসরে জেলার সাত উপজেলা ও জামালপুর পৌরসভাসহ মোট আটটি দল অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জামালপুর সদর উপজেলা ও মাদারগঞ্জ উপজেলা দল। আগামী ২৩ আগস্ট বিকেল ৩টায় জামালপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ও প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।

পড়ুন:অদম্য ইচ্ছাশক্তির গল্প: আটশো টাকা থেকে কোটি টাকার ব্যবসা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন