বিজ্ঞাপন

ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট সকাল আনুমানিক ১১ টার দিকে বাবনগাঁও গ্রামের একটি বসতঘরে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে মরম আলীর বিরুদ্ধে।

এ সময় শিশুটির মা ঘটনাস্থলে এসে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে অভিযুক্ত মরম আলী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা তাজুল ইসলাম বাদী হয়ে গত ১৭ আগস্ট ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন। মামলার তদন্ত করছেন ছাতক থানার এসআই (নিরস্ত্র) মো.সালাউদ্দিন মোল্লা।

মামলা দায়েরের পর ছাতক থানার একাধিক কর্মকর্তা ও পুলিশ সদস্য অভিযান চালিয়ে মরম আলীকে বসতবাড়ি থেকে গ্রেপ্তার করেন। ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পড়ুন: একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন