নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস এলাকায় যাত্রী ওঠানামা ও কাউন্টার পরিচালনাকে কেন্দ্র করে বিআরটিসি কাউন্টার এবং স্থানীয় পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ সময় পাঁচ টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৮ আগস্ট সন্ধ্যায় যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে বিআরটিসি কাউন্টার ও স্থানীয় বাস কাউন্টারের লোকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে ১৯ আগস্ট দুপুরে বিআরটিসি কাউন্টারের লোকজনের সঙ্গে গোল্ডেন লাইন, পাবনা এক্সপ্রেস ও নাটোর জেলা বাস মালিক সমিতির সংশ্লিষ্টদের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন:ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ইমি/


