বিজ্ঞাপন

দোকানের কসমেটিকস আনতে গিয়ে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত আমিনবাজারের আহম্মেদ বাবু

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আট বাংলাদেশির মধ্যে একজন সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহম্মেদ বাবু (৩৭)। তিনি একজন কসমেটিকস ব্যবসায়ী। আমিনবাজার জমিদার মার্কেটে তার ‘কিউট কসমেটিকস’ নামে একটি কসমেটিকসের দোকান রয়েছে।

পরিবারের সদস্যরা বলছেন, ব্যবসার কাজে দোকানের কসমেটিকসের মালামাল আনতে মাঝেমধ্যেই কলকাতায় যেতেন বাবু। সর্বশেষ গত ১৭ আগস্ট তিনি দোকানের মালামাল আনতে কলকাতায় যান। আজ তার দেশে ফেরার কথা ছিল।

নিহত আহম্মেদ বাবু আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার মৃত আদম আলীর ছেলে। তিনি বেগুনবাড়ি এলাকার শিকদার পাড়ায় নিজেদের চারতলা বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। চার ভাইয়ের মধ্যে সবার ছোট বাবু। তার রোজা নামে ১২ বছর বয়সী এক মেয়ে ও ছোয়াদ নামে রোজ ছয় বছর বয়সী এক ছেলে রয়েছে।

আজ বিকেল ৪টার দিকে আহম্মেদ বাবুর বাড়িতে গিয়ে দেখা যায়, শুধু বাড়িতেই নয়, পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। মৃত্যুর খবর পেয়ে স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে ভিড় করছেন। আহম্মেদ বাবুর মা ও স্ত্রী দুই সন্তানকে আঁকড়ে ধরে কাঁদছিলেন। স্বজন ও প্রতিবেশীরা তাদের ঘিরে রেখে শান্তনা দেয়ার চেষ্টা করচেন।।

নিহত আহম্মেদ বাবুর বড় ভাই মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, দোকানের কসমেটিকস আনতে গত ১৭ আগস্ট সকালে কলকাতায় যান বাবু। ‘গতকাল দিনের বেলায় তার সঙ্গে কথা হয়েছিল। আজ বাংলাদেশে ফিরে আসার কথা ছিল তার। কিন্তু আজ বেলা ১১টার দিকে একজন ফোন করে জানান, আমার ভাই কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে মারা গেছেন।’ ‘প্রথমে তার কথা বিশ্বাস হচ্ছিল না। পরে সাংবাদিকদের পাঠানো ছবি দেখে নিশ্চিত হই, আমার ভাই মারা গেছেন,’ তিনি বলেন। দ্রুত ভাইয়ের মরদেহ দেশে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান মোহাম্মদ আলী।

নিহত আহম্মেদ বাবুর দোকানের কর্মচারী লাভলু মিয়া বলেন, ‘আমাদের দোকানের মালামাল আনতে তিনি মাঝেমধ্যেই কলকাতায় যেতেন। গত পরশু কলকাতায় গিয়েছিলেন। আজ তার ফেরার কথা ছিল। অত্যন্ত ভালো ও ভদ্র একজন মানুষ ছিলেন তিনি।’

বিজ্ঞাপন

পড়ুন : ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সাভারে মাদ্রাসার প্রধান শিক্ষক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন