বিজ্ঞাপন

মেহেরপুরে বোমা সন্দেহে ব্যাগ খুলে পুলিশ দেখল গমের আটা

মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের নিচে ও আসাদ মার্কেটে সিঁড়িতে পড়ে থাকা একটি ব্যাগে বোমা সন্দেহে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ ব্যাগ খুলে দেখল ভিতরে গমের আটা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২টায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের নিচে ও আসাদ মার্কেটে সিঁড়িতে পড়ে থাকা মুখ আটকানো একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বোমা সন্দেহে পুলিশকে খবর দেয়। পরে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগের মুখ খুলে দেখে ভিতরে গমের আটা।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিন মোর্শেদ চৌধুরী জানান, পড়ে থাকে একটি ব্যাগে বোমা সন্দেহে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ব্যাগ খুলে দেখা মেলে গমের আটার। এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। উপজেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে।

পড়ুন:কোটচাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন