বিজ্ঞাপন

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি অন্যজনের যাবজ্জীবন কারদন্ড

ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা জজ মাসুদ আলী এ দন্ডাদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী ইউনুছ আলী ও তার ছেলে আল-আমিন। এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ছেলে আল আমিন ও পিতা ইউনুচ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র ৭ কার্যদিবসে ওই মামলায় ছেলে আল-আমিনকে ফাঁসি ও বাবা ইউনুচ আলীকে যাবজ্জীবন কারাদন্ড দন্ডিত করে আদালত। একই সাথে ছেলের ৫০ হাজার ও বাবার ২০ টাকা জরিমানাও করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন:মেহেরপুরে অবৈধভাবে সার পাচারের চেষ্টা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন