বিজ্ঞাপন

মা-ছেলের ৫ হাজার টাকার সিনেমা বানিয়ে আয় ২৫ কোটি

প্রচারণা নেই, ছিল না কোনো ট্রেলারও। এমনকি ছবিটির মান এতই নিম্নমানের ছিল যে প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়ার পরামর্শ পেয়েছিলেন পরিবেশক। প্রথম ১০ দিনে টিকিট বিক্রি হয়েছিল ৩০০টিরও কম! অথচ সেই অলৌকিক গল্পকেই বাস্তবে রূপ দিয়ে চীনের বক্স অফিসে এখন আয়ের দিক থেকে ‘দ্য ওডিসি’ কিংবা ‘স্পাইডার-ম্যানের’ মতো ব্লকবাস্টারকে টেক্কা দিচ্ছে অ্যানিমেশন চলচ্চিত্র ‘নিউ লাই’। 

বিজ্ঞাপন

টানা ৫ বছর পরিশ্রম করে মা ও ছেলে  ছবিটি তৈরি করেছেন। শিন ইউমেং এবং সান লিফাং নামের এই মা-ছেলে জুটি একাই এর চিত্রনাট্য, পরিচালনা, ভয়েস ওভার ও প্রযোজনার দায়িত্ব সামলেছেন। গত ৫ আগস্ট ছবিটি চীনের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে মাত্র ৪৭ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৭০০ টাকা)।

প্রথম ১০ দিনে এটি আয় করেছিল মাত্র ৭ হাজার ৭০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা)। নেটিজেনদের ট্রল ও ট্র্যাশ টক থেকেই শুরু হয়েছিল যে যাত্রার, সেটাই এখন চীনা দর্শকদের কাছে বছরের অন্যতম ট্রেন্ডিং সিনেমায় পরিণত হয়েছে।

চীনভিত্তিক মুভি ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘মাও ইয়ান’-এর তথ্য মতে, ছবিটি ইতোমধ্যে ১৪.৯ মিলিয়ন ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ কোটি ৮৯ লাখ টাকা) আয়ের মাইলফলক পার করে ফেলেছে।

একটি গরু এবং ভরতপাক্ষীর (স্কাইলার্ক) সম্পর্ক নিয়ে তৈরি ৮৬ মিনিটের অ্যানিমেশন চলচ্চিত্র ‘নিউ লাই’। কোনো বড় বাজেট নেই, নেই চোখ ধাঁধানো স্পেশাল ইফেক্ট। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ছবিটির বাজে অ্যানিমেশন, দুর্বল গল্প এবং জঘন্য স্পেশাল ইফেক্ট নিয়ে হাসাহাসি শুরু করেন। কিন্তু সেই ট্রল ও মজার মিমই ছবিটির মোড় ঘুরিয়ে দেয়। 

পড়ুন:মেহেরপুরে অবৈধভাবে সার পাচারের চেষ্টা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন