সংসদের প্রধান দল হিসেবে বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে ‘এমপাওয়ারিং ইয়ুথ টু লিড’ শীর্ষক চাকরি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘২৪ এর অভ্যুত্থানে হাজার শহিদের মধ্যদিয়ে সংবিধান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। জুলাই সনদে সব দল স্বাক্ষর করেছি। সংসদের প্রধান দল হিসেবে বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে।’
এ সময় দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি নির্মাণে দেশের গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করি।’
পড়ুন: ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ ভবনে শুরু সরাসরি ভোট
আর/


